RURS 2nd International Conference & Research Fair

টিকিট কেনা এবং পেমেন্ট করার সম্পূর্ণ গাইড
ধাপ ১: টিকিট নির্বাচন
নিচের দিকে স্ক্রল করে টিকিটের ধরন এবং পরিমাণ (Quantity) নির্বাচন করুন। এরপর ‘Get Tickets’ বাটনে ক্লিক করুন।

⬇
ধাপ ২: বিলিং ও অংশগ্রহণকারীর তথ্য
আপনার বিলিং ইনফরমেশন (নাম, ইমেইল, ফোন) এবং অংশগ্রহণকারীর (Attendee) বিস্তারিত তথ্য সঠিকভাবে পূরণ করুন। ‘Proceed to Payment’ বাটনে ক্লিক করে পেমেন্ট ধাপে এগিয়ে যান।

⬇
ধাপ ৩: ঠিকানা প্রদান
পরবর্তী পেজে আপনার সম্পূর্ণ ঠিকানা (Billing address) সঠিকভাবে পূরণ করুন।

⬇
ধাপ ৪: অর্ডার প্লেস করা
অর্ডার সামারি চেক করে ‘Place Order’ বাটনে ক্লিক করুন।
⬇
ধাপ ৫: মাধ্যম নির্বাচন
আপনার পছন্দের পেমেন্ট মাধ্যম (বিকাশ অথবা নগদ) সিলেক্ট করুন।

⬇
ধাপ ৬: একাউন্ট নম্বর ও ভেরিফিকেশন
আপনার বিকাশ অথবা নগদ নম্বর দিন এবং ওটিপি (OTP) ও পিন দিয়ে পেমেন্ট সম্পন্ন করুন।
⬇
ধাপ ৭: টিকিট ডাউনলোড
পেমেন্ট সফলভাবে সম্পন্ন হওয়ার পর আপনি একটি কনফার্মেশন পেজ দেখতে পাবেন। সেখান থেকে ‘Download Ticket’ এ ক্লিক করে আপনার টিকিটটি (QR কোড সহ) ডাউনলোড ও সেভ করে নিন।
⬇
ধাপ ৮: ইমেইলে টিকিট প্রাপ্তি
বুকিং কনফার্ম হওয়ার সাথে সাথে আপনার প্রদত্ত ইমেইল ঠিকানায় টিকিটের একটি কপি পাঠিয়ে দেওয়া হবে। আপনি চাইলে ইমেইল থেকেও টিকিটটি যেকোনো সময় সংগ্রহ করতে পারবেন।
Venue Info
Administration Building 1, Rajshahi, Bangladesh
View on Map



